যারা বিজনেস শুরু করার পর ভাবছেন, প্রোডাক্ট সেল করার থেকেও কঠিন কাজ হলো কন্টেন্ট বা কপি লিখা - তাদের জন্য আজকের এই পোস্ট 
আজকে আপনাদের সাথে step by step content writing roadmap শেয়ার করব যাতে, যারা বিগিনার আছেন তাদের জন্য সুবিধা হয়।
( পোস্টটি যেহেতু বড় তাই সময় নিয়ে পড়বেন)
প্রথম ১ সপ্তাহ বিভিন্ন ভাল ভাল ওয়েবসাইট আর্টিকেল, ফেইসবুক ক্যাপশন পড়ুন। এতে আপনার writing sense, sentence flow আর মানুষের সাথে কানেক্ট করার এবিলিটি বাড়বে।
২য় সপ্তাহ থেকে, তাদের মত প্রতিদিন টুকটাক লিখার চেষ্টা করুন। ফ্যান্সি ওয়ার্ড নয়, মন থেকে লিখবেন।
মনে রাখবেন, আপনি যত লিখবেন, ব্রেইন ভাববে - আপনার লেখার কোয়ালিটি ডেভেলপ হচ্ছে।
আপনার প্রোডাক্ট নিয়ে রিসার্চ করুন। নিজেকে প্রতিদিন এই প্রশ্ন করুন -
• মানুষ কেন এই প্রোডাক্ট কিনবে?
• না কিনলে সে কেন কিনছেনা?
• কিনলে তার লাইফে কি কি চেইঞ্জ আসবে?
• সে আসলে প্রোডাক্ট কিনছে নাকি ফিলিংস?
Example:
সবাই স্যান্ডেল শুধু পায়ে দেওয়ার জন্য কিনে না!
কেউ কেউ কিনে কমফোর্টেবল ফিল করার জন্য,
সারাদিন হাঁটার পরও রিল্যাক্সড থাকার জন্য,
কম বাজেটে ক্লাসি লুক পাওয়ার জন্য!
এই মাইন্ডসেট ডেভেলপ করুন।
আপনার ফ্রি ইউনিভার্সিটিতে একটু পড়াশোনা শুরু করুন। ইয়ে মানে, Facebook Ad Library তে গিয়ে আপনার নিশের বা প্রোডাক্টের টপ ৫ কমপিটিটর খুঁজে বের করুন।
দেখুন তারা কিভাবে লিখছে -
• হুক কেমন
• কোথায় ইমোশন ইউজ করছে
• কোথায় আর্জেন্সি দিচ্ছে
• কোথায় প্রবলেম ট্রিগার করছে
• কোথায় CTA দিচ্ছে
তাদের প্যাটার্নটা ধরুন এরপর প্রতিটা ওয়ার্ড ধরে লিখা শুরু করুন। আই রিপিট নট লাইন, ওয়ার্ড ধরে ধরে লিখবেন।
প্রতিদিন ৫টা সোশ্যাল মিডিয়া কপি রিরাইট করুন।
এক প্রোডাক্ট নিয়ে ১০ angle এ লিখুন। ধরেন, আপনি স্যান্ডেল বিক্রি করেন। তাহলে angle হতে পারে:
• comfort
• style
• daily use
• confidence
• budget
• gift
• weather
• classy look
• office use
• easy cleaning
এক প্রোডাক্ট কিন্তু ১০টা আলাদা ইমোশন বের হয়ে গেল! এটাই হল এডভান্সড স্কিল!
হিউম্যান ল্যাঙ্গুয়েজ কালেক্ট করুন। মানে মানুষজন কোনো পোস্টের কমেন্টে কি কি লিখে দেখুন।
যেমন:
• আপু এইটা আরামদায়ক হবে তো?
• পানি লাগলে সমস্যা হবে?
• কালারটা বাস্তবে সেইম?
• ডেলিভারি দিত্র কতদিন লাগবে?
এই রিয়াল কথাগুলাই একেকটা ফিউচার কপির গোল্ড, বুঝলেন?
Remember best copy sounds like customer talking to themselves
প্রথম দিকে ফ্রেমওয়ার্ক মুখস্থ না করে এই সিম্পল ফ্লো ফলো করুন:
Attention
↓
Relatable problem
↓
Emotion
↓
Solution
↓
Easy CTA
নিজের লাইফ অবজার্ভ করুন। নিজেকে প্রশ্ন করুন -
• আপনি কি দেখে কেনাকাটা করেন?
•কেন একটা ভিডিওতে থামেন?
•কেন কোনো পোস্ট ইগনোর করেন?
•কেন কমেন্ট করতে ইচ্ছা করে?
AI কে এসিসট্যান্ট বানান, বস নয়!
• idea
• structure
• hook generate
• rewrite
এর জন্য এআই ইউস করুন, তবে কপি পেস্ট একদমই ন!
টানা ২ মাস এই রুটিন ফলো করুন আর দেখুন ম্যাজিক! আপনি নিজের পেইজের জন্য হাই কনভার্টিং কপি নিজেই লিখতে পারবেন।
আর একটা কথা মনে রাখবেন, ভালো কপিরাইটার মানে সুন্দর লিখতে পারে এমন না!
ভালো কপিরাইটার মানে: যিনি মানুষের মাথার ভিতরের মনের কথাগুলা লিখে ফেলতে পারেন! 
কেমন লাগল আজকের রোডম্যাপ? জানাতে ভুলবেন না কিন্তু! নেক্সটে কোন বিষয়ে পোস্ট চান সেটাও কমেন্টে জানাতে পারেন।
