Andromeda আপডেটের পর থেকে কনটেন্ট ভালো মতো পারফর্ম করছে না। কারণ, Meta চায় আপনি এমনভাবে কনটেন্ট বানান যেনো AI সিগন্যাল পায়। AI আপনার কনটেন্ট রিড করবে এবং সে অনুযায়ী সে অডিয়েন্স খুজবে।
এখন কথা হচ্ছে – আপনি কিসের উপর ভিত্তি করে কনটেন্ট বানাবেন? আপনার ৫ ধরণের অডিয়েন্সের জন্য ৫ ধরণের কনটেন্ট বানাতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার অডিয়েন্স বর্তমান কোন স্টেজ এ আছে। স্টেজগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
Awareness এর এই ৫টা স্টেজ এর মধ্যে -
৫. Most Aware: এই স্টেজ এর অডিয়েন্স মূলত হট অডিয়েন্স। তারা সবই জানে আপনার ব্রান্ড, প্রোডাক্ট সম্পর্কে। তারা পারচেস করার জন্য একদম রেডি। আপনি তাদেরকে ডিসকাউন্ট বা অফার দিয়ে অর্ডার করার জন্য পুশ করবেন, তাহলেই অর্ডার করে ফেলবে তারা। যেহেতু তারা মোস্ট পটেনশিয়াল তাই তাদের কাছে সেল পুশ করলে Cost of conversion কম আসবে।
৪. Product Aware: তারা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে। কিন্তু এখনো তাদের মধ্যে কনফিউশন আছে যে প্রোডাক্ট কিনবে কি কিনবে না বাট তাদের কনভার্সন পটেনশিয়াল হাই। তাদের কাছে সেল পুশ করলে Cost of conversion কম আসবে। কিন্তু কথা হচ্ছে তাদের কাছে কেমন ম্যাসেজ ডেলিভারি করলে তারা পারচেস করার জন্য রেডি হয়ে যাবে বা এই স্টেজ থেকেই ডিরেক্ট সেল জেনারেট করা যাবে? এই স্টেজের অডিয়েন্স মূলত খুঁজে Social proof, Testimonial। তাই এই বিষয়ের উপর ভিত্তি করে কনটেন্ট তৈরি করলে তারা পারচেস করার জন্য প্রস্তুত হবে। এছাড়া তাদের কাছে ডিসকাউন্ট দিয়েও দেখতে পারেন, হয়তো এই স্টেজ থেকেই তাদের মধ্যে কিছু অডিয়েন্স কেনার জন্য প্রস্তুত হয়ে আছে।
৩. Solution Aware: এই স্টেজের অডিয়েন্স তাদের সমস্যা সম্পর্কে জানে। উদাহরনস্বরূপ – তাদের স্কিন এ ব্রণ হয় বা তাদের কোমড়ে ব্যাথা করে। কি কারণে তাদের সমস্যা হয় এটাও তারা জানে। কিন্তু সলিউশন কি তা তারা জানেনা। তাই আপনি তাদের কাছে যদি প্রোডাক্ট এওয়ার করেন লাইক – আপনি যদি তাদের কাছে এমন ম্যাসেজ দেন যে আপনার ফেসওয়াস বা ফেস মাস্ক দ্বারা ব্রন বা চেহারার দাগ কমানো যাবে সাইড ইফেক্ট ছাড়া, বা আপনার এই হারবাল পাউডার বা মাসাজ তেল ইউজ করে ব্যাথা কমানো যাবে, তাহলে তারা আপনার প্রোডাক্ট সম্পর্কে জেনে যাবে তখন তাদের কাছে সেল পুশ করলে Cost of conversion কম আসবে। কিন্তু এই (Solution Aware) অবস্থায় যদি তাদের কাছে সেল পুশ করেন, তাহলে Cost of conversion একটু বেশি আসতে পারে।
২. Problem Aware: তারা তাদের সমস্যা সম্পর্কে সচেতন। কিন্তু তারা সলিউশন জানেনা। একটা বিষয় খেয়াল রাখা দরকার যে, সলিউশন মানে “আপনার প্রোডাক্ট” ব্যবহার করা না “শুধু”। অনেক ন্যাচারাল সমাধান আছে। কিন্তু আফসোসের বিষয়, আমরা শুধু চেয়ার টেবিল এ বসে “শুধু” আমাদের প্রোডাক্ট নিয়েই পক পক করতে থাকি ক্যামেরার সামনে। যাইহোক, এই স্টেজের অডিয়েন্সের কাছে ন্যাচারাল ভাবে ম্যাসেজ পৌছানো লাগবে তাহলে তারা পড়ের স্টেজে Win হয়ে যেতে পারবে। তবে আপনি যদি এই স্টেজে সেল পুশ করেন, তাহলে Cost of conversion অনেক হাই হওয়ার চান্স আছে।
১. Unaware: এই স্টেজের মানুষ কিছুই জানেনা। তাদের যে প্রবলেম আছে তাও তারা জানেনা। শুধু অনুভব করে। তাই তাদের কাছে প্রবলেম নিয়ে বেশি বেশি কথা বলতে হবে। তারা সমাধান না করলে তাদের কি কি সমস্যা হতে পারে সে বিষয়গুলো তুলে ধরতে হবে যাতে তারা তাদের প্রবলেম নিয়ে সচেতন হয়। এই স্টেজের অডিয়েন্সের কাছে ভুলেও সেল পুশ করা যাইবোনা। কারণ তারা তাদের সমস্যাই জানেনা, আপনার প্রোডাক্ট দিয়ে আর কি করবে +_+
এই ছিলো 5 Stage of awareness, এই ফ্রেমওয়ার্ক এ কাজ করলে মেটা আপনাকে ভালো রেজাল্ট এনে দিবে। কারণ মেটা নিজেই বলেছে এমন – “Creative is the primary driver.” অর্থাৎ এখন Meta-র AI এমনভাবে কাজ করে যে, এটি আপনার Ad এর ভেতরের object, scene, আর theme গুলো computer vision দিয়ে বিশ্লেষণ করে। তারপর সে এগুলো এমন ইউজারদের সাথে মেলায়, যারা একই ধরনের কনটেন্টে বেশি এনগেজ করে। সোজা কথায়, আপনি যত ভালো creative strategy ব্যবহার করবেন, Meta তত বেশি relevant audience এর সামনে আপনার বিজ্ঞাপন পৌঁছে দেবে।
ধন্যবাদ এতটুকু পড়ার জন্য। কনটেন্ট রিলেটেড সার্ভিস যেমন – ফটো/ভিডিওশুট, এডিটিং, কপিরাইটিং, স্টোরিটেলিং এগুলো আপনার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এজেন্সি থেকে এই সকল সার্ভিস প্রোভাইড করা হয়।