Single Product নাকি Multi Product — অনলাইন ব্যবসা শুরুর জন্য কোনটা Best Strategy?

 


Single Product নাকি Multi Product — অনলাইন ব্যবসা শুরুর জন্য কোনটা Best Strategy?

উদ্যোক্তারা অনলাইন ব্যবসা শুরু করার সময় সবচেয়ে বড় কনফিউশনে পড়ে—

একটা প্রডাক্ট নিয়ে শুরু করবে, নাকি একাধিক প্রডাক্ট নিয়ে?

চলুন, খুব সহজভাবে বিষয়টা ক্লিয়ার করা যাক–

Single Product দিয়ে শুরু করা—Beginner-এর জন্য সবচেয়ে সহজ !

১. ফোকাস থাকে এক জায়গায়
মার্কেটিং, কন্টেন্ট, বাজেট—সবকিছু এক প্রডাক্টে দিলে দ্রুত রেজাল্ট পাওয়া যায়।

২. বিজ্ঞাপনের খরচ কমে
একটা প্রডাক্ট টেস্ট করতে কম বাজেট লাগে। আপনি দ্রুত বুঝতে পারবেন—এই প্রডাক্টে ভবিষ্যত আছে কি না।

৩. সেলস সিস্টেম তৈরি করা সহজ
প্রথমেই ১০টা প্রডাক্ট ম্যানেজ করার দরকার নেই। একটা প্রডাক্টে সিস্টেম ঠিক করতে পারলেই পরে স্কেল করা সহজ।

৪. কম বাজেটে টেস্ট করা যায়
শুরুতেই বড় ইনভেন্টরি বা বেশি ব্যয় দরকার হয় না। ছোট বাজেটেও জানতে পারবেন এটি “Winning Product” কিনা।

Beginner হলে Single Product দিয়ে শুরু—Best Choice.

Multi Product—কখন?

১. Audience এবং Demand বুঝে গেলে
প্রথম ২০–৫০ অর্ডারের পর আপনি বুঝতে পারবেন আপনার কাস্টমার কারা এবং তারা কেমন প্রডাক্ট পছন্দ করে।

২. ব্র্যান্ড হতে চাইলে
Multi Product = বড় স্টোর = ব্র্যান্ড ইমেজ। এটা শুধুই তখন কাজ করে যখন আপনার সিস্টেম সেট এবং কাস্টমারের data clear। স্কেল করার সময় Multi Product সবচেয়ে ভালো কাজ করে।

তাহলে Best Strategy কী?

Single Product দিয়ে শুরু করা, সিস্টেম শক্ত হওয়ার পর Multi Product-এ স্কেল করা। এটাই- টপ উদ্যোক্তাদের সবচেয়ে প্রমাণিত গ্রোথ স্ট্র্যাটেজি।
Previous Post Next Post

نموذج الاتصال