এটা অনেক বর্তমানে পরিচিত সমস্যা — বিশেষ করে যখন পিক্সেল, ইভেন্ট ম্যানেজার, ও গুগল ট্যাগ ম্যানেজার একসাথে ব্যবহার করা হয়। দেখা যায়, ওয়েবসাইটে সব কিছু ঠিকভাবে ইনস্টল করা আছে, এবং Event Manager ও ডাটা রিসিভ করতেছে কিন্তু শুধু ব্রাউজারের ডাটা। টেস্ট ইভেন্টে কাজ করছে, কিন্তু Purchase বা Lead ইভেন্ট ফেসবুক অ্যাড ম্যানেজারে দেখা যাচ্ছে না।
এটার প্রধান কারণ সাধারণত সার্ভার সাইড ট্র্যাকিং এর সংযোগ সমস্যা। আমরা অনেক সময় ফ্রি সার্ভার বা টেস্টিং সার্ভার (যেমন Stape.io, Google cloud এর ট্রায়াল সার্ভার) ব্যবহার করি। এগুলো প্রথমে কিছু ফ্রি ক্রেডিট (যেমন 10000) দেয়, যেটা শেষ হয়ে গেলে সার্ভার ডিসকানেক্ট হয়ে যায় এবং ডাটা পাঠানো বন্ধ হয়ে যায়। ফলে ফেসবুক ইভেন্ট ম্যানেজারে ডাটা থেমে যায়, অ্যাড অপটিমাইজেশনও ক্ষতিগ্রস্ত হয়।
এছাড়াও কিছু অতিরিক্ত কারণ রয়েছে:
Pixel ID ভুলভাবে সংযুক্ত বা পুরনো পিক্সেল ব্যবহার করা।
Event deduplication ঠিকমতো সেট না থাকা (যেমন ব্রাউজার + সার্ভার ইভেন্ট ডুপ্লিকেট হচ্ছে)।
গুগল ট্যাগ ম্যানেজারে Trigger condition ঠিকমতো কনফিগার করা হয়নি।
Conversion API Access Token মেয়াদোত্তীর্ণ (expired)।
DNS বা SSL mismatch যার ফলে সার্ভার থেকে ফেসবুকে সিগনাল পাঠানো বন্ধ হয়ে যায়।
সমাধান হিসেবে — একটি রিলায়েবল সার্ভার ব্যবহার করুন, Conversion API পুনরায় সংযুক্ত করুন, এবং Meta Test Event Tool দিয়ে রিয়েল টাইমে যাচাই করুন ডাটা যাচ্ছে কিনা।
এছাড়াও ফেসবুক পিক্সেল, কনভার্সন এপিআই, সার্ভার সাইড ট্র্যাকিং, এবং এনহ্যান্স ট্র্যাকিং এর জন্য ইনবক্স করতে পারেন।
~~𝐒𝐡𝐚𝐧𝐣𝐨𝐲 𝐒𝐚𝐫𝐤𝐞𝐫
𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐢𝐧𝐠, 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠, & 𝐬𝐭𝐫𝐚𝐭𝐞𝐠𝐲 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥𝐢𝐬𝐭